
খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকে ময়মনসিংহ -২ ফুলপুর তারাকান্দা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ'র ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
মুফতি মুহাম্মদুল্লাহর জীবনবৃত্তান্ত
মুফতি মুহাম্মদুল্লাহ জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী রহিমগঞ্জ গ্রামে। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ফুলপুর–তারাকান্দা অঞ্চলের সাধারণ মানুষের সান্নিধ্যে, যেখানে সমাজের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান। এই পরিবেশই তাঁর চিন্তা-চেতনায় মানবসেবা ও সামাজিক দায়িত্ববোধের বীজ রোপণ করে।
তিনি ঢাকার সুপ্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। উচ্চতর ইসলামী জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষায় পরবর্তীতে তিনি উপমহাদেশের অন্যতম প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাকেন্দ্র দারুল উলূম হায়দ্রাবাদে গমন করেন, যেখানে তিনি ইসলামি আইনশাস্ত্রে (ফিকহ) উচ্চতর ডিগ্রি অর্জন করেন। একই সঙ্গে আধুনিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে মুফতি মুহাম্মদুল্লাহ একজন সফল ব্যবসায়ী ও নিবেদিত শিক্ষক। শিক্ষা ও ব্যবসার পাশাপাশি তিনি সমাজ সংস্কার, ধর্মীয় দিকনির্দেশনা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ধর্মীয় ও সামাজিক কর্তব্যবোধ থেকেই তিনি সর্বদা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
মানুষের দুঃখ-কষ্ট লাঘব, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি নৈতিক ও কল্যাণভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে তিনি জনসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই তিনি আজ সরাসরি জনগণের সেবায় নিজেকে নিবেদিত করার লক্ষ্যে নির্বাচনের মাঠে অবতীর্ণ হয়েছেন। তাঁর বিশ্বাস, সততা, শিক্ষা ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব।
মুফতি মুহাম্মদুল্লাহর নির্বাচনী ইশতেহার
* প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে, রেষারেষি, বিদ্বেষ ও দ্বন্দ্ব ছেড়ে সমাজের সকল মানুষের জন্য একটি সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করা হবে।
* ইসলামি মূল্যবোধের আলোকে, খেলাফতে রাশেদাকে দৃষ্টান্ত ধরে নিয়ে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
* দূর্নীতির ক্ষেত্রে কোনও প্রকার আপস করা হবে না। ইউএনও অফিস, ভূমি অফিস, সাব-রেজেস্ট্রি অফিস, থানা, কৃষি অফিস, স্কুল-কলেজ, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল প্রভৃতি সরকারি সকল প্রতিষ্ঠানে ঘুষবিহীন, শতভাগ জনসেবা প্রাপ্তি নিশ্চিত করা হবে।
* ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) কর্মসংস্থানের ক্ষেত্রে হবে সবচেয়ে অগ্রগামী। হাজার হাজার বেকার তরুণের নতুন কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
* ফুলপুর-তারাকান্দায় বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। যেন তরুণরা ইংরেজি, জার্মান, ফরাসি, জাপানিজ, চীনা, আরবি ইত্যাদি ভাষা শিখে সহজে বিদেশী শ্রম বাজারে উপযুক্ত কর্মসংস্থান করতে পারে।
* ফুলপুরের প্রায় ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র মাধ্যম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রত্যন্ত এ জনপদের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমানে ৫০ শয্যার এ হাসপাতাল হিমশিম খাচ্ছে। আমরা এই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করব। তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সটিও সংকটময়, নানা সমস্যায় জর্জরিত। এই স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসক, নার্স সঙ্কট সমাধান করা হবে।
* তরুণ-তরুণীদের জন্য কম্পিউটার, কারিগরি ও আইসিটি শিক্ষা জন্য ফ্রিল্যান্স ট্রেইনিং সেন্টার প্রতিষ্ঠা করা। যেন সহজে ঘরে বসে শিক্ষিত তরুণ-তরুণীরা আয়, উপার্জন করতে পারে।
* মাদ্রাসা, মসজিদ উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়া হবে। ইমাম ও মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হবে। ইয়াতিমখানায় বরাদ্দ দেওয় হবে। ধর্মচর্চার বাধাহীন পরিবেশ নিশ্চিত করা হবে।
* হিন্দু সম্প্রদায়সহ সকল সংখ্যালঘুদের সম্পত্তি দখল রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে, নিরাপত্তার সকল ব্যবস্থা নেওয়া হবে। পূজা-পর্বণে রাষ্ট্রীয় সহায়তা প্রদান করা হবে এবং সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে কঠোর কার্যক্রম চালু করা হবে।
* নারীর নিরাপত্তা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারীদের জন্য উদ্যোক্তা তহবিল, গর্ভ ও মাতৃত্বকালীন ভাতা প্রদান এবং নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইভটিজিং প্রতিরোধ করা হবে।
* শতভাগ পরিবারে খাদ্য পৌঁছে দিতে প্রতিটি পরিবারে জন্য ফ্যামিলি কার্ড, বয়স্কদের জন্য শতভাগ বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার ব্যবস্থা করা হবে।
* ফুলপুর-তারাকান্দায় প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ-কালভার্ট নির্মাণ ও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। নির্মাণ কাজ হবে টেকসই ও দীর্ঘস্থায়ী।
* স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হবে। সকল রোগীর জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে যথাসম্ভব শতভাগ ওষুধ প্রাপ্তির ব্যবস্থা করা হবে। ডাক্তার সঙ্কট দূর করে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা হবে। চিকিৎসার অভাবে কাউকে ধুকে মরতে হবে না।
* সরকারি এম্বুলেন্স সহজলভ্য করার ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন ও গ্রাম থেকে গুরুতর রোগী যেন সহজে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রয়োজনে ঢাকায় দ্রুত প্রেরণ করা সম্ভব হয়, এ জন্য বিশেষ এম্বুলেন্স সার্ভিস চালু করা হবে।
* কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত সার ও বীজ সরবরাহ করা হবে। কৃষিঋণ সহজ করা হবে। সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারিভাবে ধান-চাল কেনার স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা হবে।
* মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন করা হবে। এলাকায় মাদকের বিস্তার রোধ করা হবে। থানা, পুলিশের কাছে গিয়ে সেবা পেতে কাউকে বেগ পেতে হবে না। ন্যায় বিচার ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে। এলাকায় কোথাও কোনও প্রকার চাঁদাবাজি থাকবে না।
* প্রয়োজন অনুযায়ী নতুন স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পুরনো স্কুলের ক্ষেত্রে প্রয়োজনানুসারে নতুন ভবন নির্মাণ করা হবে। কোনও শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সে উদ্যোগ নেওয়া হবে। সব প্রাইমারি স্কুলে দুপুরের খাবার, মিড ডে মিল চালু করা হবে। শিক্ষক সংকট দূর করে শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিত করা হবে।
* ফুলপুর পৌরসভায় ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন, নারীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক নামাজের স্থান ও পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। শিশুদের বিকাশের জন্য শিশু পার্ক স্থাপন করা হবে। তারাকান্দা-ফুলপুর উপজেলা দুটির মধ্যকার সংযোগ সড়কের জ্যাম নিয়ন্ত্রণে রাস্তা প্রশস্তকরণ ও প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হবে।
মূল কার্যক্রমসমূহ
মুফতি মুহাম্মদুল্লাহ যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে নিবেদিত, তা এখানে তুলে ধরা হলো। ইসলামি শিক্ষা ও গবেষণা, সামাজিক সেবা এবং সামগ্রিক কমিউনিটি উন্নয়ন—এই তিনটি মূল ক্ষেত্রকে কেন্দ্র করেই তাঁর কর্মপরিকল্পনা ও কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইসলামি শিক্ষা
সমাজে নৈতিকতা ও আত্মিক উন্নয়ন নিশ্চিত করতে গভীর ও প্রাসঙ্গিক ইসলামি শিক্ষা ও দিকনির্দেশনা প্রদান করা, যাতে মানুষ সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে সচেতন ও আদর্শ জীবন গড়ে তুলতে পারে।
সামাজিক সেবা
দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক সেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা এবং একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখা।
কমিউনিটি উন্নয়ন
ফুলপুর এলাকার সার্বিক উন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণ করা, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুবিধা উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা।
অধিকার আদায় ও প্রতিনিধিত্ব
জনগণের প্রয়োজন ও সমস্যাগুলো সংশ্লিষ্ট মহলে তুলে ধরে তাদের পক্ষে কথা বলা, ন্যায়সংগত দাবি ও অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করা এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করা।
মুফতি মুহাম্মদুল্লাহর সর্বশেষ কার্যক্রম, উদ্যোগ ও ভাবনার সঙ্গে যুক্ত থাকুন। ময়মনসিংহের ফুলপুরে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত সমাজ গঠনে আমাদের সঙ্গে একসাথে এগিয়ে চলুন।
“আমাদের কমিউনিটির প্রতি মুফতি মুহাম্মদুল্লাহর নিবেদন সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের জীবনে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এনেছে।”
Abdul Karim
“সমাজসেবায় মুফতি মুহাম্মদুল্লাহর অবিচল অঙ্গীকার এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”
Fatima Begum
“ফুলপুরের উন্নয়নের প্রতি মুফতি মুহাম্মদুল্লাহর দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। আমরা তাঁর উদ্যোগগুলোর পাশে রয়েছি এবং ইতিবাচক পরিবর্তন আনতে তাঁর সক্ষমতায় বিশ্বাস রাখি।”
Rahim Mia